20.6.08
বিজয় সম্পর্কে আমার মতামত
মোস্তফা জব্বার এক কালে বাংলাকে জনপ্রিয় করেছেন ইত্যাদি। কিন্তু তিনি একই সফটওয়্যার কত কাল বেচে খাবেন? এখন একুশের কীবোর্ড লেআউট উইন্ডোজের সাথে সরাসরি ব্যবহার করা যায়। আর ওনার অ্যাপল প্রীতি তো আর আজকের না। মাধ্যমিক বইতে উনি সব ম্যাকিনটোশের সফটওয়্যার ব্যবহার প্রণালী ঢুকিয়ে রেখেছিলেন। উনি পয়সা দিয়ে প্রোগ্রামার রেখে কেন ওপেন সোর্স সফটওয়্যার গুলোকে হারাতে পারেন না বুঝি না। বাংলাদেশকে মুক্ত বাজার অর্থনীতি বলেন তিনি, তাহলে অন্য পণ্যের বিরোধিতা কেন? মুক্ত বাজার মানেই তো ব্যপক প্রতিযোগিতা। মানুষ এখনো বিজয় ব্যবহার করে দুটি কারণে। এডবি এর জনপ্রিয় সফটওয়্যার গুলো এখনো ইউনিকোড সমর্থন করে না (আমি CS3 ব্যবহার করেছি।) এবং backward compatibility এর জন্য। আজ থেকে ১০ বছর পর আশা করি বিজয় জাতীয় জাদুঘরে স্থান পাবে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment